,

সিসিটিভি ফুটেজে বিস্ফোরকের ব্যাগ কাঁধে হামলাকারী

news-image

অনলাইন ডেস্ক : ৮ দফায় সিরিজ বোমা হামলায় শোকে স্তব্ধ গোটা শ্রীলঙ্কা। এ হামলায় নিহতের সংখ্যা ৩১০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত হামলার বিষয়ে কোনো সুনিশ্চিত তথ্য-প্রমাণ পায়নি শ্রীলঙ্কার সেনাবাহিনী ও পুলিশ। তবে কলম্বোর সেন্ট সেবাস্তিয়ানস গির্জায় হামলার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক পিঠে ভারী ব্যাগ নিয়ে কলম্বোর সেন্ট সেবাস্তিয়ানস গির্জায় প্রবেশ করে। গির্জায় প্রার্থনার জন্য ভবনের বারান্দায় অপেক্ষারত মানুষদের পাশ কাটিয়ে খুব দ্রুত ভেতরে প্রবেশ করেন ওই ব্যক্তি। এর কিছুক্ষণ পরই ঘটে বিস্ফোরণ।

যুবকটি গির্জায় প্রবেশের আগে একটি বাচ্চার গালে হাত বুলিয়ে যায় বলে জানান হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি। ভিডিওতে সেই দৃশ্যটিও রয়েছে।

ইস্টার সানডে উপলক্ষে শ্রীলঙ্কার সেন্ট সেবাস্তিয়ানস গির্জায় সমবেত হয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ। অনেকে এসেছিলেন গ্রাম থেকে। হামলাকারীদের লক্ষ্যবস্তুতে এই গির্জাটিও ছিল।

গত রোববার দেশটিতে ৮ দফায় সিরিজ বোমা হামলায় অন্যতম লক্ষ্যবস্তুতে ছিল রাজধানীর গীর্জা এবং হোটেল। হামলায় আজ মঙ্গলবার পর্যন্ত ৩১০ নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির পুলিশের এক মুখপাত্র। এ ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জন সন্দেভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে আত্মঘাতী বোমা হামলার জন্য ব্যবহৃত একটি গাড়ির চালক, গির্জায় হামলার পাশে থাকা বাড়ির মালিকসহ স্থানীয়রা রয়েছেন।

ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

২০০৯ সালে ২৬ বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে এ আত্মঘাতী হামলা হলো বলে জানিয়েছেন শ্রীলঙ্কান পুলিশের মুখপাত্র রুয়ান গুনেসেকার।

এ ঘটনায় প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার দেশটিতে শোক পালন করা হয়।

শ্রীলংকান কর্তৃপক্ষ এ বিবৃতিতে বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন এটি একটি পরিকল্পিত হামলা। এ ঘটনায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা চেয়েছে তারা।

এর আগে গতকাল দেশটির কর্মকর্তারা জানিয়েছিল, কয়েক সপ্তাহ আগে মুসলিম একটি গ্রুপের কাছ থেকে রক্তাক্ত আক্রমণের সতর্কতামূলক একটি বার্তা পেয়েছিলেন তারা।

https://youtu.be/Y-ha8FEzIXQ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর