,

ভাইবোনের আবেগঘন মুহূর্ত জুড়ে শুধু জায়ানের স্মৃতি

news-image

নিউজ ডেস্ক : তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ব্রুনাই থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন তার ফুপাতো ভাই শেখ সেলিম। শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী।

ভাইবোনের আবেগঘন মুহূর্ত জুড়ে শুধু জায়ানের স্মৃতি।শ্রীলঙ্কায় গত রোববার একযোগে তিনটি হোটেল ও তিন গির্জায় বোমা হামলা হয়। পরে আরও দুটি স্থানে বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত ৩১০ জন নিহত হয়েছে। ওই হামলায় জায়ান চৌধুরীও নিহত হয়। জায়ান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের ছেলে।

হামলায় আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে মা-বাবার সঙ্গে দাদার বাড়ি যাওয়ার কথা ছিল জায়ান চৌধুরীর (৮)। সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে ওর দাদাবাড়ি। নাতি বাড়ি আসবে, সেই খুশিতে দাদা মতিনুল হক (এম এইচ) চৌধুরী ঢাকা থেকে চলে আসেন গ্রামের বাড়িতে।

শুরু করেন বাড়ির সংস্কারকাজ। গাড়ি যাতে সহজে বাড়িতে আসতে পারে, সে জন্য রাস্তায় নতুন মাটি ভরাট করেন। গ্রামের একে-ওকে নাতির আসার খবরটি দিয়েছেন। কিন্তু রোববার বিকেলে পাওয়া দুঃসংবাদে সব এলোমেলো হয়ে যায়।আজ শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ সাংবাদিকদের বলেছেন, কাল বুধবার বেলা একটায় মরদেহ দেশে পৌঁছাবে। আসরের নামাজের পর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে জানাজা হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে জায়ানকে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর