,

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচাপায় শিশু নিহত

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় তানহা (৬) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামে এ ঘটনা ঘটে।তানহা ওই এলাকার শাহজাহান মিয়ার কন্যা। সে ব্র্যাক পরিচালিত একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা যায়, তানহা নিজ বাড়ির সামনে সহপাঠীদের সাথে খেলাধুলা করছিল। এ সময় তাদের পাশের বাড়ির সাদেক মিয়া তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হচ্ছিল। তানহা ও তার সহপাঠীরা ব্যাটারিচালিত অটোরিকশাটিতে উঠে পড়ে বেড়ানোর জন্যে। রিকশা চলন্ত অবস্থায় তানহা নিচে পড়ে যায়।
এ সময় অটোরিকশাটির চাকায় শিশু তানহা পিষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, শিশু নিহতের খবর জেলা সদর হাসপাতাল থেকে জানানো হয়েছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর