,

রমজানে পন্যমুল্যে স্থিতিশীল রাখতে রংপুরে টিসিবির পন্য বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক, রংপুর : পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারন মানুষের মাঝে ন্যায্য মুল্যে পন্য বিক্রির উদ্দেশ্যে সারাদেশের মত রংপুর মহানগরীতে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। আজ মঙ্গলবার নগর ভবনের মুল ফটকে পণ্য বিক্রির উদ্ধোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান। তিনি পর্যাপ্ত পরিমানে নিত্য প্রয়োজনীয় পন্য নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির জন্য প্রধানমন্ত্রী ও বানিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

টিসিবির আঞ্চলিক কর্মকর্তা জানান, রংপুর সিটি কর্পোরেশনের ৫টি স্থানে ৫জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৫শ লিটার সয়াবিন তৈল, ৪শ কেজি চিনি , ৩শ কেজি ডাল বিক্রি শুরু হয়েছে। তবে ছোলা ও খেজুর বিক্রি শুরু হয়নি। এ জন্য সিটি কর্পোরেশনে ৯৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

একই ভাবে রংপুর বিভাগে প্রতিটি জেলায় ২টি ট্রাকে ১২ কেজি মালামাল ন্যায্য মুল্যে বিক্রি শুরু হয়েছে। এজন্য ৩৬০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ভোক্তারা টিসিবির এই মালামাল চাহিদার তুলনায় অপ্রতুল বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর