,

সাবরেজিষ্ট্রি অফিসে এমপির হঠাৎ পরিদর্শন, নিম্নমানের পাথর দিয়ে কাজ করায় ক্ষোভ প্রকাশ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : আজ মঙ্গলবার সকালে সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি নাসিরনগরে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের নতুন ভবনের নিমার্ণ কাজের আকস্মিক পরিদর্শনে যান।

এসময় নির্মাণকাজে বিভিন্ন অনিয়মের কথা স্থানীয় লোকজন এমপি মহোদয়ের কাজে তুলে ধরেন। তিনি নিম্নমানের পাথর দিয়ে নিমার্ণকাজ করায় ক্ষোভ প্রকাশ করেন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সাবরেজিষ্ট্রারকে নিদের্শ দেন। পরে এমপি মহোদয় উপজেলা খাদ্য গুদাম,নাসিরনগর বাজার,উপজেলা যুব উন্নয়ন অফিস,মহিলা বিষয়ক অধিদপ্তর,একটি বাড়ি একটি খামার,বিআরডিবি ও স্থানীয় কৃষি ব্যাংকে বয়স্কভাতা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। বসিয়ে না রেখে দ্রুত বয়স্ক ও অসহায় মানুষদেরকে ভাতা প্রদানের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

পরিদর্শনকালে কতিপয় অফিসের কর্মকর্তাদের না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন।এছাড়াও সরকারি জায়গা দিয়ে এক বিএনপির কেন্দ্রীয় নেতার বাসভবনে যাওয়ার ব্যক্তিমালিকানা রাস্তা তৈরি করার বিষয়টি দৃষ্টিগোচর হয় এবং ক্ষোভ প্রকাশ করেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর