মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে আলোচিত ঘটনায়-পা কেটে কোথায় রেখেছে ‘ট্রেস’ করতে পারছেনা পুলিশ

news-image
নিজস্ব প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : উপস্থিত শত শত লোকের সামনে দা দিয়ে কালা মিয়ার হাঁটুর নিচ থেকে ডান পা কেটে ফেললেন স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা শাখার সহ সভাপতি আবুল বাশার। এতেই সে ক্ষান্ত হননি, কেটে ফেলা পা সবার সামনে দিয়ে নিয়েও গেলেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ ঘটনায় এখনও গ্রেফতার করা হয়নি আবুল বাশার ও তার সঙ্গীয়দের। গত পাঁচ  দিন অতিবাহিত হলেও উদ্ধার করা যায়নি কালা মিয়ার শরীর থেকে কেটে ফেলা পা।
এ ঘটনায় কালা মিয়ার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে রবিবার সকালে আবুল বাশারকে প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা দায়ের করেছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। শুক্রবার উপজেলার রূপসদী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আবুল বাশার ও তার সহযোগীরা কালা মিয়া (৪৫) এবং তার ছেলে বিপ্লব মিয়াকে (১৯) বাড়ি থেকে ডেকে নিয়ে টেঁটা বিদ্ধ করেন। শত শত লোকের সামনে তারা এ ঘটনা ঘটায়। কালা মিয়া মাটিতে লুটে পড়লে ধারালো দা দিয়ে তার ডান পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত কেটে নিয়ে যায় বাশার ও তার সহযোগীরা।
এ সময় কালা মিয়ার ছেলে বিপ্লবের দুই পায়ের রগ কেটে দেয় আবুল বাশার। তাদের উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকায় প্রেরণ করেন। এদিকে ঘটনার খবর পেয়ে কেটে নেওয়া পা উদ্ধারে অভিযান শুরু করে বাঞ্ছারামপুর থানা পুলিশ। গতকাল মঙ্গগলবার এজাহার ভুক্ত আসামী ফারুক মিয়া নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী জানান, পা কেটে কোথায় রেখেছে সেটি তারা ট্রেস করতে পারছেন না। আমরা সবাই মিলে চেষ্টা করছি। আসামী বাশারকে ধরার জন্য  চেষ্টা চলছে। এদিকে শনিবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবুল বাশারকে দল থেকে ইতিমর্ধ্যে বহিষ্কার করা হয়েছে বলে তারা জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক