,

মুক্তি পেল সালমান-ক্যাটরিনার ‘ভারত’র ট্রেলার

news-image

বিনোদন ডেস্ক : কখনও তরুণ। কখনও বা বৃদ্ধ। কখনও অচেনা যুবক। ঠিক এভাবেই পাঁচটি আলাদা লুকে আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ অনস্ক্রিন সালমান খানকে দেখবেন দর্শক। সোমবার মুক্তি পেল আসন্ন এই ছবির ট্রেলার। তিন মিনিটের ট্রেলারে ১৮ থেকে ৭০ বছর বয়সী ভাইজানকে দেখা যাবে। ইতিমধ্যেই এ ছবির মুক্তির অপেক্ষা শুরু করেছেন সিনেপ্রেমীরা।

একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।

এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেন, “একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।”
আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবির মাধ্যমেই বেশ কয়েক বছর পর সালমান- ক্যাটরিনা অনস্ক্রিন রোম্যান্স দেখবেন দর্শক। দিশা পাটানি এবং তব্বুর অভিনয়েও সমৃদ্ধ ছবিটি।

প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান তিনি। সে নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায় বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ।

‘ভারত’ সিনেমার ট্রেলার:

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর