,

ওসমানীতে কোটি টাকার সোনা জব্দ

news-image

নিউজ ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল আটটায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটের সিটের নিচ থেকে এসব সোনা জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার আহসান উল্লাহ জানান, সকালে ফ্লাইটটি সিলেট পৌঁছলে সেখানে তল্লাশি চালায় কাস্টমস কর্মকর্তারা। এ সময় একটি সিটের নিচ থেকে স্কচস্টেপে মোড়ানো দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি সোনার বার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জব্দ করা এসব সোনার মূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর