,

ভোটার তথ্য সংগ্রহকারীদেরকে রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে : অতিরিক্ত সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক, রংপুর : নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে রোহিঙ্গারা যাতে ভোটার হতে সুযোগ না পায়, সে বিষয়ে সর্তক থাকতে হবে। সেজন্য দেশের ৩২টি উপজেলাকে রোহিঙ্গা জোন হিসেবে চিন্থিত করা হয়েছে। তথ্য সংগ্রহকারীদেরকে রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনাও দেয়া রয়েছে। তারপরও অনেকেই উত্তরাঞ্চলের এসে ভোটার হতে সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। এজন্য তথ্য সংগ্রহকারী ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । রংপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে মোখলেসুর রহমান বলেন, ‘নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন একটি বিরাট বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। দেশের ১৩৫টি উপজেলা, সিটি ও পৌর এলাকায় ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত প্রথম পর্যায়ের হালনাগাদ কার্যক্রম চলবে। তথ্যসংগ্রহকারী ও সুপার ভাইজাররা প্রত্যেক এলাকায় যাবেন।’
যাদের বয়স ১৬ চলছে তাদেরও তথ্য সংগ্রহ করা হবে উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব বলেন, ‘ভোটার হওয়ার সাংবিধানিক অধিকার। তবে দ্বিতীয়বার কেউ ভোটার হতে চেষ্টা করলে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। এখন থেকে দশটি আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ এর ছাপ ও ছবি নেয়া হবে।’

অনুষ্ঠানে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার এনামুল হক এনাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুকরিয়া পারভীন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম.সাহাতাব উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে নগরীর বেশ কয়েকজন শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯