,

রোজী আফসারীকে স্মরণ করলো গুগল

news-image

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী রোজী আফসারীর ৭৩তম জন্মদিনে ডুডলের মাধ্যমে তাকে স্মরণ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চইঞ্জিন গুগল। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রয়াত এ অভিনেত্রীকে সম্মান জানিয়ে নান্দনিক ডুডল করেছে প্রযুক্তি জায়ান্টটি।১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় নাম লেখান রোজী আফসারী। প্রায় সাড়ে তিনশ’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট চলচ্চিত্র।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে-‘ওরা ১১ জন’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নীচে’, ‘অশিক্ষিত’, ‘প্রতিকার’ ইত্যাদি।  বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নারী পরিচালক তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আশা নিরাশা’।

রোজী আফসারীর প্রকৃত নাম শামীমা আক্তার রোজী। ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় রোজীর জন্ম। তার প্রথম স্বামী ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক এম. আব্দুস সামাদ। ওই সংসারে রোজীর এক কন্যা সন্তান রয়েছেন, নাম কবিতা। তার দ্বিতীয় স্বামী গুণী নির্মাতা মালেক আফসারী। তাদের ঘরে এক পুত্র সন্তান, নাম জুবায়ের।

কিডনি রোগে ভুগে ২০০৭ সালের ৯ মার্চ অজস্র ভক্তকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় ‘এই ঘর এই সংসার’খ্যাত তারকা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর