মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

news-image

ফিলিস্তিনের আল-খলিল শহরের ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। এ মসজিদেই রয়েছে হযরত ইব্রাহিম (আ.), হযরত ইসহাক (আ.), হযরত ইয়াকুব (আ.) ও হযরত ইউসুফ (আ.)-এর কবর।সংবাদমাধ্যম পর্যবেক্ষণকারী লন্ডনভিত্তিক সংস্থা দ্য মিডল ইস্ট মনিটরের এক খবরে বলা হয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব প্যাসোভার উপলক্ষে মসজিদটি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে ইসরায়েল। মসজিদ এলাকায় শত শত ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইব্রাহিম (আ.)-এর কবর ও মসজিদের পরিচালক হেফযি আবু সেনেইনেহ গণমাধ্যমকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বিজ্ঞপ্তি দিয়েছে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইব্রাহিম মসজিদ বন্ধ থাকবে।তিনি আরও বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সব ধরনের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েল।

১৯৯৪ সালের পবিত্র রমজান মাসে এক চরমপন্থী ইহুদি হযরত ইব্রাহিম (আ.) মসজিদে হামলা চালিয়ে ২৯ জন মুসলমানকে হত্যা করে। আহত হয় আরও ১৫০ জন মুসল্লি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক