,

পুলিশের চোখ ফাঁকি দিয়ে নারী আসামি লাপাত্তা

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে থানার ভেতর থেকে গতকাল সোমবার সকালে মিনা আক্তার (৩০) নামের এক আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম ও দুই পুলিশ কনস্টেবল মাসুম ও শ্যামলীকে গাজীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সকালে গাজীপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে ওই তিন পুলিশকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

কালিয়াকৈর থানা সূত্রে জানা যায়, কালিয়াকৈরের মৌচাক এলাকার গ্লোবাল নামের একটি পোশাক তৈরি কারখানায় পোশাক চুরির অভিযোগে কারখানা কর্তৃপক্ষ মিনা আক্তার (৩০) নামের এক নারী শ্রমিককে গত রবিবার রাতে কালিয়াকৈর থানায় সোপর্দ করে। পরে এ ঘটনায় ওই গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গতকাল ভোরে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে আসামি মিনা আক্তার থানা থেকে পালিয়ে যান। ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে দায়িত্বে অবহেলার কারণে ডিউটি অফিসার এএসআই আবুল কালাম এবং পুলিশ কনস্টেবল মাসুম ও শ্যামলীকে গাজীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।
সূত্র : কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর