মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোনেও আসছে ফাইভজি

news-image

অনলাইন ডেস্ক : এক এক সময়ে তথ্যপ্রযুক্তির মার্কেটের ট্রেন্ড এক এক রকমের থাকে। বর্তমানে প্রযুক্তি বিশ্বের ট্রেন্ড টপিকই হচ্ছে ফাইভজি। সকল মেজর প্লেয়াররা তাদের ডিভাইজে ফাইভজি সাপোর্ট প্রদান করা নিয়ে যখন ব্যস্ত, অ্যাপেলকে সেখানে ফাইভজি নিয়ে দুঃস্বপ্নে দিন কাটাতে হচ্ছে। কিছুদিন আগের অবস্থা থেকে ধারণা করা হচ্ছিল, অ্যাপেলের ফাইভজি সমর্থিত ফোন ২০২১ এর আগে আনা সম্ভব হবে না।

যেহেতু অ্যাপেলের মেজর টেক সাপ্লায়ার কোয়ালকমের সঙ্গে তাদের আইনি ঝামেলা চলছে। কিন্তু হঠাত্ করেই ব্যাপারগুলো বিস্ময়কর রূপ ধারণ করেছে, আর হতে পারে ২০২০ সালের মধ্যেই ‘আইফোন ফাইভজি’র দেখা মিলবে। অ্যাপেল এবং কোয়ালকম একে অপরকে নানান কারণে আদালতে অভিযুক্ত করেছে। অ্যাপেলের অভিযোগের মধ্যে একটি হচ্ছে- কোয়ালকম বিভিন্ন পার্টস-এর জন্য তাদের অধিক চার্জ করেছে এবং কোয়ালকম অ্যাপেলকে চুক্তিপত্র লঙ্ঘন করার দায়ে অভিযুক্ত করেছে। এতে বোঝা যাচ্ছে- কোয়ালকম আর অ্যাপেলের জন্য ৫জি চিপ সরবরাহ করবে না।

ফলে অ্যাপেলকে নিরুপায় হয়েই আলাদা ফাইভজি চিপ সাপ্লায়ারের উপর নির্ভর হতে হয়েছে। স্বাভাবিকভাবে অনুমান করা যাচ্ছিল, তাঁরা ইন্টেল থেকে আইফোনের ফাইভজি চিপ সরবরাহ করবে। যদিও হুয়াওয়ে অ্যাপেলকে ফাইভজি চিপ নিতে খোলা আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু ইন্টেল ফাইভজি চিপ তৈরি করার ডেডলাইন মিস করতে পারে। মানে ২০২১ সালের পূর্বে হয়ত আর আইফোন ফাইভজি মার্কেটে দেখতে পাওয়া যেত না। এদিকে রিসেন্ট নিউজ অনুসারে ইনটেল স্মার্টফোনের জন্য ফাইভজি মডেম তৈরি করবে না, তাঁরা নেটওয়ার্ক ইনফ্রাসট্রাকচার-এ ফোকাস সরিয়ে নিচ্ছে।

কিন্তু অবশেষে অ্যাপেল হয়ত আশার আলো দেখছে, কেননা রিসেন্টলি অ্যাপেল এবং কোয়ালকম হয়ত একে অপরের উপর থেকে আদালতে অভিযোগ সরিয়ে নেবে, ফলে হতে পারে কোয়ালকম আবার অ্যাপলের জন্য ফাইভজি চিপসেট তৈরি করতে শুরু করবে। আইফোন ইউজারদের জন্য ব্যাপারটি সত্যিই খুশির হিসেবে প্রমাণিত হতে পারে। তাহলে ২০২০ সালের মধ্যেই হয়তো আইফোন ফাইভজি দেখা যাবে। তবে এ বিষয়ে এখনো কোনো কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না। এ বিষয়ে যেকোনো সময়ে অবস্থার পরিবর্তন হতে পারে।

ফোকাস ইনটেল

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক