,

ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ

news-image

অনলাইন ডেস্ক : আজ মঙ্গলবার থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এবার হালনাগাদে প্রায় ৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে সাংবিধানিক সংস্থটি। আজ থেকে ১৩ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এসময় আঠারো বছরের কম বয়সী (২০০৩/৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম ) নাগরিকদেরও তথ্য নেওয়া হবে। এতে প্রথমে ১৩৫ উপজেলায় তথ্য নেওয়া হবে।

জানা গেছে, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০১ বা তার আগে অথচ বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের ভোটার হিসেবে নিবন্ধন করা হচ্ছে। কোনো কারণে তথ্য সংগ্রহের সময় কেউ যদি বাদ পড়েন তবে তিনি নিবন্ধন কেন্দ্রে গিয়েও তার তথ্য দিয়ে নিবন্ধিত হতে পারবেন। তথ্য সংগ্রহকারিগণ বাড়ি বাড়ি গিয়ে নতুন ও বাদ পড়া ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মঙ্গলবার রাজবাড়ীর জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ভোটার তালিকার হালনাগাদ উদ্বোধন করবেন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম চট্টগ্রাম, কবিতা খানম সিলেট, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহাদাত হোসেন চৌধুরী সাভার, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ রাজশাহীতে ভোটার তালিকার হালনাগাদের উদ্বোধন করবেন। এছাড়াও নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা রংপুর ও কুমিল্লায় এই কাজের উদ্বোধন করবেন। সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো