,

‘ব্রিটিশরা মুসলিম সভ্যতা ধ্বংস করে উপমহাদেশের বড় ক্ষতি করেছে’

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি পাকিস্তানের সঙ্গে তাঁর দেশের সম্পর্ককে হৃদ্যতাপূর্ণ ও গভীর বলে উল্লেখ করেছেন। ইরানে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার বিকেলে তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন খামেনি।

এছাড়া খামেনি পাকিস্তান-ইরান সম্পর্ককে আরো শক্তিশালী ও মজবুত করতে আহ্বান জানান।

খামেনী দু’দেশের সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নাশকতামূলক তৎপরতার কথা উল্লেখ করে বলেন, এসব সন্ত্রাসী গোষ্ঠী দু’দেশের শত্রুদের অর্থ ও অস্ত্র সহযোগিতা পাচ্ছে এবং তাদের অন্যতম লক্ষ্য তেহরান-ইসলামাবাদ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা।

এছাড়া খামেনি বলেন, মুসলিম শাসনামলে ভারতীয় উপমহাদেশ সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী ছিল এবং ব্রিটিশ উপনিবেশবাদীরা মুসলিম সভ্যতা ধ্বংস করে এই উপমহাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে।

সেসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, কোনো কোনো মহল তেহরান ও ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধী।

ইমরান খান আরো বলেন, তিনি বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে শলাপরামর্শের জন্য ইরান সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর