মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দে‌শে ফির‌বেন প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (মঙ্গলবার) সন্ধ্যায় দেশে ফিরছেন। ব্রুনাই দারুসসালামে তিন দিনের সরকারি সফর শেষে তি‌নি দে‌শে ফির‌ছেন।

প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে তিনি স্থানীয় সময় বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে ব্রুনাই ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী গত ২১ এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই পৌঁছান। তিনি ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিনে সোমবার জামে আসর মসজিদ পরিদর্শন এবং সেখানে আছরের নামাজ আদায় করেন। পরে তিনি তার সম্মানে ব্রুনাই সুলতানের দেয়া এক ভোজসভায় অংশ নেন। সফরের প্রথম দিন ‌তিনি ব্রুনাইতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সংবর্ধনায় যোগ দেন।

আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাইয়ের রাজধানীতে কূটনৈতিক এলাকা জালান কেবানজাসানে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে তিনি রয়েল রিগালিয়া মিউজিয়াম পরিদর্শন করবেন। সোমবার বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে কৃষি, মৎস্য, পশুসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি এবং এলএনজি সরবরাহ সংক্রান্ত ৭টি চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

সাতটি চুক্তির মধ্যে- ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট। এগুলো হচ্ছে, কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রীরা এমওইউ এবং বিনিময় নোট স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটনমন্ত্রী হাজী আলী বিন আপং নিজ নিজ পক্ষে কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও ব্রুনাইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটন মন্ত্রী হাজী আলী বিন আপং মৎস্য ক্ষেত্রের এবং প্রাণি সম্পদের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক দুটি স্বাক্ষর করেন।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ ও ব্রুনাইয়ের সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী মেজর জেনারেল (অব.) হাজী আমিনউদ্দীন ইহসান সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা বিষয়ক এমওইউ স্বাক্ষর করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং ব্রুনাইয়ের সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী মেজর জেনারেল (অব.) হাজী আমিনউদ্দীন ইহসান যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ব্রুনাইয়ের জ্বালানি, জনশক্তি ও শিল্পমন্ত্রী ড. আওয়াং হাজী মাত সানি এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য পাঁচটি দেশের সমন্বয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে।

সোমবার সকালে ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমান এ ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব করেন।

আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম দক্ষিণ-পূর্ব এশিয়া কো-অপারেশন অর্গানাইজেশন (সিয়াকো) এর সদস্য হবে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ও মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাই।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় রোহিঙ্গা সংকটের ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সুলতানের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘রোহিঙ্গারা যাতে ফিরে যেতে পারে সেজন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা চালানো উচিত’। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক