,

শারিরীক অক্ষমতার শৃঙ্খল ছিড়ে, অদম্য জয়ের নেশা তাদের চোখে মুখে : আল আমীন শাহীন

news-image

শারিরীক অক্ষমতার শৃঙ্খল ছিড়ে, সীমানা পেরিয়ে- লাল সবুজের গৌরবের পতাকা উড়িয়ে অদম্য জয়ের নেশা তাদের চোখে মুখে। ব্যাটে বলে কসরৎ চলছে দৃঢ়-মনোবলে। সারা দেশ থেকে হুইল চেয়ারে বসে ব্রাহ্মণবাড়িয়ায় জড়ো হয়েছে এক ঝাঁক উদীয়মান দামাল খেলোয়াড়। হুইল চেয়ারে বসেই ব্যাটিং বলিং ফিল্ডিং সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে প্রস্তুতি । তাদের উদ্দীপনায় মুখরিত ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম। ড্রিম ফর ডিজ এ্যাবিলিটি ফাউন্ডেশনের ব্যানারে একত্রিত হওয়া এ দলটি আগামী ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ভারতের কলকাতায় ইন্টারন্যাশনাল হুইল চেয়ার টি-টুয়েন্টি থ্রি ন্যাশন ক্রিকেট সিরিজ ২০১৯ এ অংশগ্রহণ করবে। বাংলাদেশ ভারত এবং নেপালের মধ্যে ক্রিকেটের এ আসর জমাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা খেলোয়াড়দের মাঝে।

ড্রিম ফর ডিজ এ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেতায়েতুল আজিজ মুন্না জানান, আমরা বিশ^ জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি। এর পূর্বেও ভারতের দিল্লীতে হুইল চেয়ার ক্রিকেট এবং ভারতের ত্রিপুড়ায় ফিজিক্যালী ক্রিকেটে আমরা জয়ী হয়েছি। সেই সাফল্যে আমরা আশাবাদী কলকাতায়ও আমাদের দল বিজয়ী হবে। মুন্না জানান, আমাদের প্রতিবন্ধীদের কল্যাণে বিশেষ করে হুইল চেয়ার ক্রিকেটের ব্যাপারে মাননীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী মহোদয় আন্তরিক উৎসাহ অণুপ্রেরণা অভিভাবকত্ব দিচ্ছেন,জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, পৌর মেয়র নায়ার কবীর সহ স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষ আন্তরিক। এই উৎসাহে আমাদেও মনোবল বেড়েছে। আমরা একদিন হুইল চেয়ার ক্রিকেটে বিশ^ জয় করবো ইনশাল্লাহ।

এদিকে ক্রিকেটের এ দলটিকে অভিনন্দন জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উৎসাহ অণুপ্রেরণা দিতে মাঠে জড়ো হচ্ছেন অনেকে। গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম খেলোয়াড়দের সাথে মতনিমিয় করেন। শুভকামনা জানান সকলকে। এসময়ে অন্যান্যের মধ্যে ড্রিম ফর ডিজ এ্যাবিলিটি ফাউন্ডেশনের উপদেষ্ঠাদের মধ্যে ছিলেন অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ¦ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন,মাইটিভির জেলা প্রতিনিধি আ ফ ম কাউসার এমরান, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তি খান, বিসিবির প্রতিনিধি প্রশিক্ষক সহ খেলোয়ার বৃন্দ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর