মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেডের প্রতারণার ফাঁদে স্বপ্ন ভঙ্গ ১২’শত খামারির

news-image

নিজস্ব প্রতিবেদক, রংপুর : নীলফামারীর ডোমার উপজেলার খামারি খালিদ মাহামুদ। টার্কি মুরগির আদর্শ খামারি প্যাকেজে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন ১৭ লাখ টাকা। তার মতো এই উপজেলার অন্তত ৩০ জন বিভিন্ন প্যাকেজে কোটি টাকা বিনিয়োগ করেন।

চুক্তি অনুযায়ী বিনিয়োগকারীর শুধু খামার থাকলেই চলবে। বাকি সব দায়িত্ব নেবে প্রতিষ্ঠানটি। মুরগির দেখাশুনা থেকে খাবার সরবরাহ এবং কোন কারণে মুরগি মারা গেলেও কোন ধকল যাবে না খামারির উপর দিয়ে। বরং ৯০ দিন পর শর্ত অনুযায়ী খামারিদের কাছ থেকে মুরগি ফেরত নিয়ে মূলধন ও লভ্যাংশ বুঝিয়ে দেয়ার কথা।

এখন পর্যন্ত মূলধন কিংবা লভ্যাংশ কোন টাকাই পাননি খামারিরা। বিভিন্ন অযুহাতে বিনিয়োগের টাকা না দিয়ে লাপাত্তা হয়েছেন প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা। এতে করে স্বাবলম্বী হবার স্বপ্নে বিভোর গ্রামের সহজ সরল খামারিরা এখন নিঃশ্ব।

খালিদ মাহামুদের মতো রংপুর বিভাগের দিনাজপুরসহ পাঁচ জেলার প্রায় সহস্রাধিক খামারিকে বিভিন্ন প্যাকেজের প্রলোভন ফাঁদে পড়ে এখন তারা স্বপ্ন ভঙের কান্নায় ভাসছে আর ডুবছে। যেন খামারিদের স্বপ্নে গুড়ো বালু পড়েছে।

অভিনব প্রতারণার এই অভিযোগ উঠেছে স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড নামে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ডেসটিনির আদলে ব্যবসার ফাঁদে ফেলে খামারিদের কাছ থেকে অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।

দিনাজপুরের বীরগঞ্জে ইসগেট রোড সংলগ্ন স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড গত এক বছরে বিভিন্ন প্যাকেজে অন্তত ১২’শ খামারিকে বিনিয়োগ করাতে সফল হয়েছেন। এখন চুক্তি অনুযায়ী প্যাকেজের মেয়ার পার হবার পর খামারিদের টাকা না দিয়ে গা ঢাকা দিয়েছেন স্বপ্নতরীর ব্যবস্থাপনা পরিচালক মানিক চন্দ্র বর্মন ও মহাব্যবস্থাপক শরিফুল আলম।

অনুসন্ধানে জানা গেছে, উত্তরাঞ্চলের দিনাজপুর, নীলফামারীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় কো-অর্ডিনেটর নিয়োগ দিয়ে অল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে জোগার করতে থাকেন বিনিয়োগকারীদের। লোভনীয় ছয়টি প্যাকেজে এই প্রতিষ্ঠানটিতে অংসখ্য মানুষ বিনিয়োগ করেন। চুক্তি অনুযায়ী বিনিয়োগকারী স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেডের কাছে টার্কি মুরগি কিনবে আবার নির্দিষ্ট ৯০ দিন পর তাদের কাছেই মুরগি বিক্রি করবে খামারিরা।

স্বপ্নতরীর টার্কি মুরগির প্রথম প্যাকেজে ২৪ হাজার ৮০০ টাকা বিনিয়োগে ৯০ দিন পর বিক্রয় মূল্য হবে ৩৩ হাজার ৩০০ টাকা। দ্বিতীয়টিতে ৯৯ হাজার ২০০ টাকা বিনিয়োগে বিক্রয় মূল্য ১ লাখ ৩৩ হাজার ২শ টাকা, তৃতীয় প্যাকেজে ২ লাখ ৯৭ হাজার ৬শ টাকা বিনিয়োগে বিক্রয় মূল্য ৩ লাখ ৯৯ হাজার ৬;শ টাকা। চতুর্থ প্যাকেজে ৫ লাখ ৯৫ হাজার ২শ টাকা বিনিয়োগে বিক্রয় মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২শ টাকা, পঞ্চম প্যাকেজে ৯ লাখ ৯৯ হাজার ২শ টাকা বিনিয়োগে ১৩ লাখ ৩২ হাজার টাকা এবং ষষ্ঠ প্যাকেজটিতে ১৪ লাখ ৮৮ হাজার টাকা বিনিয়োগ করলে ৯০ দিন পর লভ্যাংশসহ ফেরত পাবে ১৯ লাখ ৯৮ হাজার টাকা । প্রতিটি প্যাকেজেই আলাদা করে খাবার ও বিদ্যুৎ বিলের টাকা জমা দিতে হবে খামারিদের। তবে মুরগির খাবার ও দেখাশুনার জন্য স্বপ্নতরী থেকেই প্রত্যেক উপজেলায় রয়েছে একজন করে মাঠ পরিদর্শক।

ডেসটিনির আদলে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক মানিক চন্দ্র বর্মণ। যিনি এক সময় ডেসটিনির পিএসডি হিসেবে স্বীকৃতি পেয়েছিলন। তাঁর চতুর্মূখী প্রলোভন আর ব্যবসার পরিকল্পনা সহজেই আকৃষ্ট করেছে রংপুর বিভাগের সাধারণ খামারিদের।

দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট ও নীলফামারী, জয়পুরহাট, রংপুর জেলার সহ¯্রাধিক খামারি টার্কি মুরগির প্রজেক্টে অর্ধশত কোটির মতো বিনিয়োগ করেছে। যাদের সবার দু’চোখে স্বপ্ন ছিলো স্বপ্নতরীর হাত ধরে স্বাবলম্বী হবেন। কিন্তু এখন এই বিনিয়োগে তৈরি হয়েছে খামারিদের নিঃশ্ব হবার গল্প।

জানা গেছে, ৮ সদস্যের নির্বাহি কমিটি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। যার চেয়ারম্যান মানিক চন্দ্র বর্মন নিজেই। আর বাকিদের মধ্যে মানিক চন্দ্রের স্ত্রীসহ তার নিকটতম আত্মীয় স্বজনরা রয়েছেন। যারা মানিক চন্দ্রের স্বপ্নতরীর কারবার সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করছেন।

স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড এর উপদেষ্টা মানিক চন্দ্র বর্মণের স্ত্রী মিনতি রাণী সাহা বলেন, ‘আমরা কাউকে হয়রানি করছি না। কিছু সমস্যার কারণে টাকা দিতে দেরি হচ্ছে। চুক্তির মেয়াদ পার হয়েছে সত্য। কিন্তু আমরা চেষ্টা করছি।’

এদিকে বিনিয়োগকারী খামারিদের অভিযোগ চুক্তির মেয়ার উত্তীর্ণ হবার পর থেকে দেখা দিচ্ছেন না প্রতিষ্ঠান প্রধান। আর অন্য দায়িত্বশীল ব্যাক্তিরাও বলছেন তারা এ ব্যাপারে কিছুই জানেন না। এতে করে চরম হতাশা ও দুঃশ্চিন্তায় দিন কাটছে নিরুপায় খামারিদের।

নীলফামারীর ডোমার উপজেলার জয়নাল আবেদীন, সালিম জাবির ও আল-আমিন বলেন, ‘আমরা অনেক আশা নিয়ে স্বপ্নতরীতে বিনিয়োগ করেছিলাম। ভেবেছিলাম বেকারত্ব ঘুচিয়ে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকব। কিন্তু স্বপ্নতরীর প্রতারণার ফাঁদে পড়ে আজ আমরা নিঃশ্ব। চুক্তি অনুযায়ী টাকা দিলাম, মুরগি নিলাম, ফের মুরগি ফেরত দিলাম। কিন্তু এখন বিনিয়োগকৃত টাকা বা লভ্যাংশ কোনটাই পাচ্ছি না। আমরা অনেকবার মানিক চন্দ্র বর্মণের সাথে দেখা করতে গিয়ে ফিরে এসেছি।’

খুব অল্প সময়ে আঙ্গুল ফুলে কলা হওয়া মানিক চন্দ্র বর্মণের এমন প্রতারণার বিষয়ে স্থানীয় প্রশাসন কিছুই জানেন না বলে দাবি করলে ক্ষতিগ্রস্ত খামারিরা বলছেন, স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড ক্ষমতাসীন দলের নেতাসহ সকলকে ম্যানেজ করেই শত শত কৃষক ও খামারির কষ্টার্জিত বিনিয়োগের টাকা আত্মসাত করার চেষ্টা করছেন।

স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড এর হিসাবরক্ষণ কর্মকর্তা শুভ সরকার বলেন, ‘আমরা কারো সাথে প্রতারণা করব না। যারা বিনিয়োগ করেছে, সবাই টাকা ফেরত পাবে। আমাদের জিএম শরিফুল আলম মোটা অংকের টাকা ও গাড়ি নিয়ে গা ঢাকা দিয়েছেন। এছাড়াও বেশ কিছু সমস্যার কারণে খামারিদের টাকা দিতে বিলম্ব হচ্ছে।’
এব্যাপারে বীরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাকিলা পারভীন জানান, ‘স্বপ্নতরীতে হয়রানি বা প্রতারণার শিকার হয়েছেন, এমন কেউ অভিযোগ করেনি। আমরা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

অন্যদিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন বলেন, ‘আমার কাছে অনেকেই মৌখিকভাবে অভিযোগ করেছেন। আমি বিষয়টি খতিয়ে দেখছি। যদি স্বপ্নতরীর ব্যাপারে কোন ধরণের গ্রাহক হয়রানি বা অর্থ আত্মসাতের ঘটনার চেষ্টা হয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এসময় তিনি বলেন, আমি যতদূর জানি ওই প্রতিষ্ঠানটির মালিক কোন অনুমতি ছাড়াই মাইক্রোকেডিট ব্যবসা ও স্বপ্নতরী মেধা ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ নামে প্রতিষ্ঠান চালাচ্ছেন।

এব্যাপারে স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মানিক চন্দ্র বর্ম্মণের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক