,

সাহিত্য একাডেমির বৈশাখী উৎসব সোনার মানুষ গড়ার উৎসব হিসেবে ভূমিকা রাখছে : কবি আসাদ মান্নান

news-image

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিন ব্যাপী বৈশাখী উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে সমাপনী দিনের অনুষ্ঠানে গত শনিবার আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য কবি ও বাংলাদেশ পাবলিক সার্র্ভিস কমিশনের সদস্য কবি আসাদ মান্নান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের আনন্দ বেদনা ও গৌরবের। এই বাংলাদেশের মাটিতে শহীদের রক্ত মিশে আছে। তাই এই মাটিতে উৎসব আনন্দ যেমন হবে, তেমনি নতুন প্রজন্মের কাছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ত্যাগ গণহত্যার কথাও তুলে ধরতে হবে। তিনি বলেন স্বাধীনতা, মানুষ,মানবতার মুক্তি, প্রেম ভালবাসাকে বাঁচাতে আমরা যুদ্ধ করেছিলাম । যে স্বপ্ন দর্র্শন নিয়ে বাংলাদেশ হয়েছে সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি বলেন, দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে চলছে,প্রতিটি ঘরের অন্ধকার কাটাতে জাতির পিতার কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, সরকার যেমন কাজ করছে ঠিক তেমনি সবাইকে দেশ উন্নয়নে ভ’মিকা রাখতে হবে। সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই, আমাদের সন্তানরা যেন নিরাপদে থাকতে পারে সেই পরিবেশ রক্ষা করতে হবে। তিনি বলেন সুন্দর কল্যাণ আর সংস্কৃতির পীঠস্থান ব্রাহ্মণবাড়িয়া। এখানে সাহিত্য একাডেমির বৈশাখী উৎসব সোনার মানুষ গড়ার উৎসব হিসেবে ভূমিকা রেখে আসছে।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দুররে শাহওয়াজ এর সভাপতিত্বে “বাংলাদেশে গণহত্যা : প্রসঙ্গ ৭১ বিষয়ে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ -পরিচালক কবি গবেষক ড. আমিনুর রহমান সুলতান,কবি কথা সাহিত্যিক মাকিদ হায়দার,কবি মোস্তফা ইকবাল,কবি আশিকুর রহমান,কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল জাবির, আলোচনায় অংশ নেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের,সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল জাবিরকে সাহিত্য একাডেমি বৈশাখী উৎসব সম্মাননা দেয়া হয়। বিকেলে সূচনা পর্বে আবৃত্তি পরিবেশন করে ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমি। সবশেষে শিল্পী প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্যের পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমি এবং আল আমীন শাহীনের সঞ্চালনায় ফারুক আহমেদ পারুল ও মোঃ হোসেন এর সঙ্গীত পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর