,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসি সিলগালা, আটক ৩

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি ফার্মেসি সিলগালাসহ জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত। সোমবার দুপুরে জেলা শহরের বি.বাড়িয়া স্কুল মার্কেটে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- হোসাইনীয়া মেডিকেল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসির কিবরিয়া ও মহিউদ্দিন রনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও বিক্রির দায়ে হোসাইনীয়া মেডিকেল হল ও আল্লাহ্ ভরসা ফার্মেসি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়াও হোসাইনীয়া মেডিকেল হলকে ৫০ হাজার টাকা ও আল্লাহ ভরসা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর আটক তিনজনের মধ্যে সাইফুল ইসলামকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আল্লাহ ভরসা ফার্মেসির দুইজনকে জরিমানার টাকা না দেয়ায় আটক করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো