,

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে নিয়ে যা বললেন প্রথম স্বামী

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর তৃতীয় বিয়ের খবর সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে কয়েক দিন থেকেই। পহেলা বৈশাখ থেকে প্রেমিক রোশন সিংহের সঙ্গে বাগদান সারেন এই নায়িকা। গত ১৯ এ মে প্রেমিক রোশন সিংয়ের দেশের বাড়িতে নাকি হয়েছে বিয়ের অনুষ্ঠান। কলকাতার সিনে পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর।

তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি শ্রাবন্তী। এমনকি অভিনেত্রী বা তার পরিবারের কেউ কোনও মন্তব্য করেননি এ বিষয়ে। তবে সোশ্যাল মিডিয়াও থেমে নেই। নানা জনের নানা মন্তব্য চলছে শ্রাবন্তীর বিয়ের খবর ঘিরে।

এদিকে শ্রাবন্তীর পরিবারের সবাই যখন চুপ তখন মুখ খুলেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী নির্মাতা রাজীব কুমার বিশ্বাস। নতুন জীবনের জন্য শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

রাজীব বলেন, ‘শ্রাবন্তী মানুষ হিসেবে ভীষণ ভালো, সে সুখে থাকুক তার জীবনে। আবেগের যেন আবেগের বশে কোনও ভুল সিদ্ধান্ত না নেয়, এটাই প্রার্থনা করি সব সময়।’

পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয় ২০০৩ সালে। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ওর নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে সে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তার পরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম।

রোশন পেশায় একটি এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু সুপারভাইজার। তাদের সম্পর্কের বয়স বেশি না হলেও দু’জনই পরস্পরের পরিবারের ঘনিষ্ঠ। আনন্দপুরে বিশাল ফ্ল্যাটে রোশন এবং নিজের বাবা-মায়ের সঙ্গে দোলের উৎসব উদযাপনও করেছিলেন শ্রাবন্তী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর