,

সাকিব যোগ দিচ্ছেন না অনুশীলন ক্যাম্পে

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য আজ সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তবে এখনই ক্যাম্পে যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন সাকিব। তবে প্রথম ম্যাচ খেলার পর থেকে এ পর্যন্ত আট ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে সাকিবকে। তারপরও সামনের ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা থাকায় আপাতত ভারতেই থাকছেন সাকিব।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেছেন, আইপিএলের মতো বড় আসরে খেলার অভিজ্ঞতা অর্জন করাও কম কিছু নয়। প্রস্তুতি ক্যাম্পে তার যে প্রস্তুতি হতো তার অনেকাংশই হয়ে যেতে পারে আইপিএলে ম্যাচ খেলে। আর এ কারণেই এখন দেশে ফিরে আসছেন না সাকিব।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদীন নান্নু। বিশ্বকাপের আগেই ত্রি-দেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর