,

শ্রীলঙ্কায় হামলায় শেখ সেলিমের নাতি নিহত

news-image

ডেস্ক রিপোর্ট : শ্রীলঙ্কায় বোমা হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন। তিনি কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে পরিবারিক সূত্র।

আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গির্জা ও হোটেল মিলিয়ে মোট আটটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটে। হামলার সময় কলম্বোর একটি পাঁচতারা হোটেলে দুই ছেলে ও স্বামীকে নিয়ে ছিলেন শেখ সেলিম এমপির মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া।

এর আগে শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘সেলিমের মেয়ে-জামাই ও নাতি এ সময় একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন। সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মেয়ে-জামাই আহত হন এবং নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।’

ব্রুনাইয়ে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এম্পায়ার অ্যান্ড কান্ট্রি ক্লাব হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় তিনি শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হতে সকলের প্রতি আহ্বান জানান।

এদিকে ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে পৌঁছেছে। ওই হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এ ঘটনায় দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। এই ভয়াবহ হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এই ঘটনায় তীব্র নিন্দা জানান। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর