সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমের কেজি দেড় টাকা!

news-image

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে দেড় থেকে দুই টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হচ্ছে গাছ থেকে ঝরে পড়া আম।

চারঘাটে শিলাবৃষ্টি ও ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। একদিকে শিলাবৃষ্টিতে আম ফেটে চৌচির, অন্যদিকে ঝরে পড়েছে ব্যাপক আম। আর ঝরে পড়া সেই আম বাগান থেকে সংগ্রহ করে দেড় থেকে দুই টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হচ্ছে বলে জানান এলাকাবাসী।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কিছু মৌসুমি ব্যবসায়ী সকাল থেকে ভ্যানগাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে ঝরে পড়া আম কিনছেন। সেখানে তিনি দেড় থেকে দুই টাকা কেজি দরে আম কিনছেন। সেই আম বানেশ্বরসহ বিভিন্ন বাজারে গিয়ে পাইকারি দামে আড়াই টাকা কেজিতে বিক্রি করবেন বলে আশা করছেন।

চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের আমবাগান মালিক তোতা মিয়া বলেন, আমার আমবাগানে প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছিল। কিন্তু সেই তুলনায় তেমন আম আসেনি। হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ে আমের কিছুটা ক্ষতি হয়েছে। ঝড়ে পড়া আম লোকজন কুড়িয়ে বাজারে বিক্রি করছে দেড় থেকে দুই টাকা কেজি দরে।

কালুহাটি এলাকার ঝড়ে পড়া আম বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, আমি বাগান পাহারাদার। ঝড়ে আম কুড়িয়ে বিক্রি করছি। বাগান মালিকরা এগুলোর টাকা নেয় না। তবে ঝড়ে ও শিলাবৃষ্টিতে বাগান মালিকের ক্ষতি হয়েছে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান বলেন, এই উপজেলায় তিন হাজার ৮০০ হেক্টর এলাকায় আমগাছ রয়েছে। কয়েক জায়গায় ছোট ছোট শিলা পড়েছে। তবে এ জন্য এক ধরনের কীটনাশক প্রয়োগ করলে শিলায় আমের তেমন ক্ষতি হবে না।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর