,

ওয়ার্নার-বেয়ারস্টোনে হায়দ্রাবাদের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : দলের জয়ের প্রয়োজন ১৬০ রান। এর মধ্যে উদ্বোধনী জুটিতেই উঠে এলো ১৩১। বাকীটা করে দিলেন ওয়ানডাউনে নামা সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। দল পেলো কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ৯ উইকেটের বড় জয়।

রোববার (২১ এপ্রিল) হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক মাঠে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে বড় জয় পায় স্বাগতিকরা। ওয়েনিংয়ে নেমে ওয়ার্নার করেন ৬৭ রান করে আউট হয়ে ফিরলেও বেয়ারস্টো ৮০ রানে অপরাজিত থাকেন।

তৃতীয় উইকেটে তার সঙ্গে যোগ দেন কেন উইলিয়ামসন। তিনি ৮ রান করতেই দলের জয় নিশ্চিত হয়ে যায়।

কেকেআরের হয়ে একমাত্র উইকেটটি নেন পৃথ্বী রাজ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয় কলকাতার। তবে ধারাবাহিকভাবেই উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার ক্রিস লিনের ৫১ রানই দলীয় সর্বোচ্চ। এছাড়া, আরেক ওপেনার সুনীল নারাইন ২৫, রিংকু সিং ৩০ ও আন্দ্রে রাসেল ১৫ রান করলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান তুলতে পারে কলকাতা।

হায়দ্রাবাদের হয়ে তিন উইকেট নেন খলিল আহমেদ। এছাড়া দুটি নেন ভুবনেশ্বর কুমার ও একটি করে নেন সন্দিপ সর্মা ও রশিদ খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর