,

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

কুমিল্লা প্রতিনিধি : যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার মতো ঘটনায় বাংলাদেশের জনগণ সবসময় ধিক্কার দেয়। জনগণ এ ধরনের হিংসাত্মক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

রোববার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদেশের জনগণ অত্যন্ত ভাতৃপ্রতীম। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে কোনো গির্জা, মসজিদ, মন্দিরে হামলার মতো কোনো ঘটনা ঘটুক আমরা কেউ চাই না।

এ সময় মন্ত্রী প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত চারতলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকশী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জাকারিয়া, পৌর মেয়র মফিজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ
(ওসি) মো. আবুল ফয়সল প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে দুপুর আড়াইটায় হেলিকপ্টারে করে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে পৌঁছান। বিকেলে তিনি চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘জঙ্গি ও মাদকবিরোধী’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর