,

শ্রীলঙ্কায় ট্রাজেডি : সন্দেহভাজন ৭ জনকে ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য নিহত

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরের তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বোমা হামলায় ২০৭ জন নিহত হয়েছেন। বর্বর সন্ত্রাসী হামলার ঘটনার পর অভিযান চালিয়ে অন্তত ৭ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কিন্তু রবিবার কলম্বোতে ওই অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা।

স্থানীয় গণমাধ্যম বলছে, কলম্বোর একটি বাড়িতে অভিযান চালিয়ে অন্তত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। তবে পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। কিন্তু সরকার ৭ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে। তবে গ্রেফতারকৃতদের এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। হামলাকারী এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

এদিকে, গীর্জা এবং বিলাসবহুল হোটেল ও অন্যান্য স্থাপনায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। রবিবার সকালের দিক থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত এই সিরিজ হামলায় আহত হয়েছেন আরো অন্তত ৫০০ জন।
ইস্টার সানডের সকালে কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিনসবুরি হোটেল ও কলম্বোর সেন্ট অ্যান্থনি গীর্জা, নেগোমবোর সেন্ট সেবাস্তিয়ান গীর্জা ও বাত্তিকালোয়ার জিওন গীর্জায় ওই হামলা হয়। দেশটির পুলিশের প্রধান বলেছেন, তিনি এই হামলার ব্যাপারে ১০দিন আগেই সরকারকে সতর্ক করে দিয়েছিলেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি রোববারের এই হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনে ইসলামি চরমপন্থীদের আত্মঘাতী বোমারুরা জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বোমা হামলায় হতাহতের ঘটনায় দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর