,

সেফুদার বিরুদ্ধে মামলা

news-image

নিউজ ডেস্ক : ইসলামিক রিলিজিয়াস অথরিটি অস্ট্রিয়া এবং এশিয়ান কালচারাল কমিউনিটি পবিত্র ইসলাম ধর্ম, কোরআন শরিফ এবং মহানবী হজরত মোহাম্মদকে (স.) অবমাননাকারী সেফাত উল্লাহ সেফুদার বিরুদ্ধে মামলা করেছে।

শনিবার বিকেলে এশিয়ান কালচারাল কমিউনিটির প্রেসিডেন্ট এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিলের সদস্য ইঞ্জিনিয়ার এম এ হাসেম স্থানীয় ও স্টেট প্রসিকিউটর বরাবর এ মামলা দায়ের করেন।

প্রমাণ হিসেবে সেফাত উল্লাহর ভিডিও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে এবং এই বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ৭-৮ বছর আগেও ইসলাম ধর্ম অবমাননা করার জন্যে এই সেফাত উল্লাহর বিরুদ্ধে ভিয়েনার বায়তুল ফালাহ মসজিদের পক্ষে ইঞ্জিনিয়ার এম এ হাসেম একটি মামলা দায়ের করেন। সেফাত উল্লাহ বিগত বছরগুলোতেও ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কুরুচিপুর্ণ বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন।

সর্বশেষ গত ১৭ এপ্রিল ফেসবুক লাইভে ইসলাম ধর্ম, পবিত্র কোরআন এবং মহানবী হজরত মোহাম্মদকে (স.) নিয়ে বাজে মন্তব্য করেন। এই ভিডিও দেখে ভিয়েনার মুসলিম সমাজের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। অনেকেই সেফুদার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সেফুদাকে ধরিয়ে দিতে ইতোমধ্যে দেশে-বিদেশে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেফুদাকে দেশে অথবা বিদেশে আইনের হাতে তুলে দিতে পারলে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর