,

সন্ত্রাসী সন্ত্রাসীই, এদের কোন ধর্ম নেই : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীদের ধর্ম নেই, দেশ নেই। এদের বিরুদ্ধে সবাইকে সর্তক ও সোচ্চার হতে হবে। রোববার ব্রুনাই সফরের প্রথম দিনে প্রবাসী বাংলাদেশিদের গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাসী সন্ত্রাসীই, এদের কোন ধর্ম নেই, এদের কোনো জাত নেই, এদের কোনো দেশ নেই, কিচ্ছু নেই, এরা সন্ত্রাসী। এদের বিরুদ্ধে সবাইকে সর্তক হতে হবে, সোচ্চার হতে হবে। কারণ এরা মানুষের জীবন নষ্ট করে, মানুষের জীবন ধ্বংস করে দেয়।

সন্ত্রাস-জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল করার জন্য বাংলাদেশের জিরো টলারেন্স ঘোষণাই শুধু আমরা দেইনি। আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাকে আমরা সব সময়ে সর্তক রেখেছি।এ ধরনের কোনো চিহ্ন কোথাও দেখা গেলে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছি।

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে শ্রীলঙ্কায়। সেখানে প্রায় আটটি জায়গায় বোমা হামলা হয়েছে। অনেক মানুষ সেখানে মারা গেছে, বহু আহত হয়েছেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।

সম্প্রতি নিউজিল্যান্ডের মসজিদে হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে দেখেছেন নিউজিল্যান্ড, সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা; সেখানে কেউ চিন্তাই করতে পারেনি এ রকম ঘটনা ঘটবে। সেখানে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় প্রায় ৬০ জনের মতো মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ব্রুনাইতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর