,

সৌদি আরবে জঙ্গি হামলা, নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে হামলার চেষ্টায় ব্যর্থ সন্ত্রাসীরা। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার দিনেই এই হামলার চেষ্টা হয়েছে। তবে সেখানে ‘সফল’ হয়নি সন্ত্রাসীরা। উত্তর রিয়াদের একটি মন্ত্রণালয়ে ভারী অস্ত্রসহ ঢুকে পড়া চার হামলাকারীকেই মেরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। ধারণা করা হচ্ছে ইসলামী জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।

আরব নিউজ জানিয়েছে, রোববার রিয়াদের তদন্তকেন্দ্রের প্রধান প্রবেশ পথ দিয়ে একটি গাড়িতে করে বন্ধুকধারীরা ঢোকার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাদের প্রতিহত করেন। শুরু হয় দুপক্ষের গোলাগুলি। এই ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা হতাহত হয়নি বলে জানা গেছে।

এর আগে রোববার দিনের শুরুতে শ্রীলঙ্কায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে তিনটি গির্জা এবং তিনটি হোটেলে মোট ছয়টি বিস্ফোরণ ঘটে। পরে হয় আরও দুটি।

এখন পর্যন্ত ৩৫ জন বিদেশিসহ ১৬০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েকশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর