,

শ্রীলঙ্কার বিস্ফোরণে ৩৫ বিদেশি নিহত

news-image

শ্রীলঙ্কায় একের পর এক বিস্ফোরণে নিহত ১৫৬ জনের মধ্যে ৩৫ জন বিদেশি নাগরিক। পুলিশের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে। আজ রোববার দ্বীপরাষ্ট্রটির তিনটি গির্জা ও তিনটি বড় হোটেলে হামলা হয়।হামলার সময় খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জাগুলোয় প্রার্থনা চলছিল।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার পর গির্জাগুলো বিধ্বস্ত। এসব গির্জার ছাদ উড়ে গেছে। রক্তের দাগ গির্জাগুলোর মেঝেজুড়ে। স্থানীয় হাসপাতালগুলো ভরে গেছে আহত মানুষে।

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংস্কার ও জনবিতরণ মন্ত্রণালয়ের মন্ত্রী হর্ষ ডি সিলভা দুটি হোটেল ও একটি গির্জা পরিদর্শন করেছেন। এরপর এক টুইটে তিনি বলেছেন, ‘আমি অনেক লাশ ছিন্নভিন্ন অবস্থায় দেখছি। এর মধ্যে বিদেশিও আছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর