,

টিভি অভিনেতা শারদ মালহোত্রা বিয়ে করলেন

news-image

বিনোদন ডেস্ক : গাঁটছড়া বাঁধলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা শারদ মালহোত্রা। শনিবার (২০ এপ্রিল) মুম্বাইয়ে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতে ডিজাইনার রিপসি ভাটিয়াকে বিয়ে করেন তিনি।

‘বানো মে তেরি দুলহানিয়া’ সিরিয়ালের জনপ্রিয় এই তারকার ভক্ত ও বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি ও ভিডিও শেয়ার করে তাকে অভিনন্দন জানাচ্ছেন। তার বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন টিভি তারকা শশাঙ্ক ভাইয়াস, জেইন ইমাম, হারশাদ চোপড়া, রাশামি দেসাই’র মতো তারকারা।

এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) শারদ ও রিপসির বিবাহ পূর্ববর্তী জমকালো সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বর-কনেকে একসঙ্গে নাচতে দেখা গেছে।

চলতি বছর মার্চে বিয়ের ঘোষণা দিয়েছিলেন শারদ মালহোত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে নিজের নতুন জীবন শুরু করার কথা জানান তিনি।

এদিকে গত বছর শারদের সাবেক প্রেমিকা অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠির বিচ্ছেদের পর অভিযোগ করেন ‘মুসকান’খ্যাত এই অভিনেতা তাকে প্রেমের নামে ধোঁকা দিয়েছেন। এছাড়া অভিনেত্রী পূজা বিস্তের সঙ্গেও শারদের প্রেমের সম্পর্ক ছিল, যা গত বছর ভেঙ্গে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর