,

‘ইউটিউবে আমাকে খুব কুরুচিকরভাবে দেখানো হয়েছে’

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন ধরে শুধু টার্গেটেই ছিলেন না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে কুৎসাও রটানো হয়েছে। এমনকি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে অনেকবার। সম্প্রতি এমন অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী পুনম কাউর।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, ৩৬টি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে হায়দরাবাদ থানায় অভিযোগ করেছেন পুনম। তার অভিযোগ, এই ইউটিউব চ্যানেলগুলোতে তাকে খুব কুরুচিকরভাবে দেখানো হয়েছে। এ কারণে তার ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেছে।

পুনমের মতে, এর পেছনে গভীর কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। কারণ তার সঙ্গে একবার ফোনে অভিনেতা-রাজনীতিবিদ পবন কল্যাণের কথা হয়েছিল, সেই অডিও ট্যাপ করেও ইউটিউবে আপলোড করে দেওয়া হয়।

অনেকদিন ধরে এসব হচ্ছে উল্লেখ করে এই অভিনেত্রী জানান, তিনি আর সহ্য করবেন না। এর পেছনে কিছু নির্দিষ্ট গ্রুপের হাত রয়েছে। এ সময় তাদের তিনি ভালো করেই চেনেন বলে জানান পুনম।

এ ব্যাপারে জানতে চাইলে হায়দরাবাদ সাইবার ক্রাইমের তরফে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রঘুবীর বলেছেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। উপযুক্ত ব্যবস্থা নেব।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর