,

আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা কবরী

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা কবরী। গতকাল সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম উৎসবে তাকে এই সম্মাননা প্রদান করে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি)। এ সময় কবরীর হাতে তুলে দেওয়া হয় রাজ রাজ্জাক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

এর আগে, প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের চিত্রনায়ক আলমগীর, ভারতের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, অভিনেতা ব্রাত্য বসু, সুরকার-সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, পরিচালক শতরূপা সান্যাল, বিএফটিসিসির সভাপতি ফেরদৌসাল হাসান প্রমুখ।

এ সময় কবরী বলেন, ‘কলকাতাকে আমার দারুণ ভালো লাগে। আমার প্রিয় শহর এটি। মুক্তিযুদ্ধের সময় আমি এখানেই ছিলাম। এই সম্মান পেয়ে আমি গর্বিত এবং আপ্লুত।’

কবরীর পাশাপাশি অনুষ্ঠানে হীরালাল সেন পদক দেওয়া হয় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে, ‘দেবকী কুমার বোস লাইফটাইম পদক’ পান পরিচালক গৌতম ঘোষ, ‘বিএন সরকার পদক’ দেওয়া হয় অরোরা ফিল্মকে। আর বিশেষ সম্মান ‘ইনফরমেশন কমিউনিকেশন এন্টারটেইনমেন্ট পদক’ দেওয়া হয় বাংলাদেশের আহমেদ আকবর সোবহানকে।

উল্লেখ্য, গত বছর এই উৎসবে ‘রাজ রাজ্জাক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন চিত্রনায়ক আলমগীর। সেই মঞ্চে হীরালাল সেন পদক পান ওপার বাংলার বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো