,

শ্রীলঙ্কায় হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা তা জানা নেই : হাইকমিশনার

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা তা জানা নেই। এ বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশিরা নিরাপদে আছেন। জানালেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

তিনি জানান, শ্রীলঙ্কায় রোববার সকালে কয়েকটি সিরিজ বোমা হামলার সয়বাদ পাওয়া গেছে। এ হামলায় কোনও বাংলাদেশি হতাহত হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকজন বিদেশি নিহত হয়েছেন এ খবর জানা গেছে।

রিয়াজ হামিদুল্লাহ বলেন, এ অবস্থায় শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকতে অনুরোধ করা হচ্ছে। এ অবস্থায় বাইরে বের না হওয়াই নিরাপদ।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় আজ রোববার সকালে ছয়টি সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনায় শতাধিক নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহত হয়েছে তিন শতাধিক।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেখানকার তিনটি গির্জা, দুটি বিলাসবহুল হোটেল এবং শহরের অন্য অংশে একই সময় ওই হামলা চালানো হয়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার স্টার সানডের দিন সকালে চালানো ওই হামলায় আরও প্রায় তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, ওই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে তারা।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা বলেছেন, ইস্টার সানডের প্রার্থনা চলাবস্থায় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কলম্বোর সেন্ট অ্যান্থনি চার্চ, পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর নেগোমবোর সেন্ট সেবাসটিয়ান চার্চ এবং পূর্বাঞ্চলীয় বাট্টিকালোয়া শহরের একটি চার্চ ওই হামলার শিকার হয়েছে।
এছাড়া তিনটি পাঁচ তারকা হোটেল- সাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবারি হোটেলেও হামলার ঘটনা ঘটেছে।
ওই বিস্ফোরণের পর কাটুওয়াপিটিয়ার সেন্ট সেবাসটিয়ান চার্চ তাদের ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছে। ওই ছবিগুলোতে দেখা গেছে, ফ্লোরে ও অন্যান্য স্থানে রক্ত ছড়িয়ে আছে। ওই পোস্টে মানুষজনের কাছে সাহায্যও চাওয়া হয়।

গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, সাধারণত ইস্টার সানডের সময় শ্রীলঙ্কার খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে থাকে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর