মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০তম বিসিএসে পরীক্ষার্থীর সংখ্যা ব্রুণেইয়ের জনসংখ্যার চেয়ে বেশি!

news-image

৪০তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে (শুক্রবার)। ঢাকায় ১৬৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবার বিসিএসে আবেদনের ক্ষেত্রে এবার রেকর্ড সৃষ্টি হয়েছে। ৪০তম বিসিএসের জন্য চার লাখ ৬৭ হাজার ৫৩৭ প্রার্থী আবেদন করেছেন। সে হিসেবে তা মুসলিম রাষ্ট্র ব্রুনেইয়ের জনসংখ্যার থেকে বেশি।২০১৭ এর আদমশুমারী অনুযায়ী ব্রুনেই এর সর্বশেষ জনসংখ্যা দাঁড়ায় ৪ লাখ ২৮ হাজার ৬৯৭ জন যা আসন্ন ৪০তম বিসিএসের পরীক্ষার্থীদের সংখ্যা থেকে প্রায় ৪০ হাজার কম।

পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন,এবছর ৪০ তম বিসিএসে সর্বমোট ৪ লাখ ৬৭ হাজারের অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।তিনি বলেন, সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহ ও আস্থা বাড়ার কারণে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে।এদিকে পরীক্ষা নিরবচ্ছিন্ন ও নকলমুক্ত করতে ১৬৫ কেন্দ্র পরিদর্শনে ১৭৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পিএসসির সিনিয়র সহকারী সচিব নাজমা নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ৪০তম বিসিএস পরীক্ষা ঢাকার ১৬৫টি কেন্দ্রে একযোগে আয়োজন করা হবে। ৩ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রত্যেক কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ পিএসসির কন্ট্রোল রুমে অতিরিক্ত আরও ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সাধারণ ক্ষমতাবলে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৫ ধারার বিধান মোতাবেক তাদের নামের পাশে বর্ণিত আইন অনুযায়ী পরীক্ষা চলাকালীন ক্ষমতা প্রদান করতে নিয়োগ করা হলো বলেও আদেশে উল্লেখ করা হয়।আদেশে আরও বলা হয়, ঢাকার কেন্দ্রসমূহে নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আগামী ২৪ এপ্রিল বিকেল ৩টায় পিএসসিতে সেমিনারে উপস্থিত হবেন। এছাড়া পরীক্ষার দিন দায়িত্ব পালন শেষে বিকেল সাড়ে ৪টায় পিএসসিতে রিপোর্ট করতে হবে।নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি সংস্থা দপ্তরে নিয়োজিত।

পিএসসি সূত্র জানায়, এর আগে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড। ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ পরীক্ষার্থী। তবে ৩৯তম বিসিএস স্পেশাল হওয়ায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৯৫৪ জন।

গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। ৪০তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

 

সূত্র : বাংলাদেশটুডে.নেট

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক