,

মিঠাপুকুরে আদিবাসী ছাত্রীর রহস্যজনক মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের মিঠাপুকুরে বৈরাতি ইমাদপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সম্পা টপ্প নামে এক ছাত্রী’র রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সেদিন সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধোর করে ময়না তদন্ত শেষে আজ শনিবার বিকেলে ওই ছাত্রীর লাশ কবর দেওয়া হয়েছে। সে ওই বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জতিন টপ্পের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে বড় সম্পা টপ্প। সে ইমাদপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় থেকে এবারে এসএসসি পরীক্ষায় দিয়েছে। গতকাল শুক্রবার সকালে রংপুর শহরে গিয়ে দুপুরের পর বাড়িতে ফিরে আসে সম্পা টপ্প। এসময় বাড়িতে কেউ ছিলো না। বিকেলে প্রতিবেশি সম্পা টপ্পকে দক্ষিণমুখী ঘরের ছাদে গলায় রশি দিয়ে ঝুঁলে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মাঠিতে নামিয়ে ফেলেন। তৎক্ষনে সে মারা গিয়েছে। ঘটনাটি জানা জানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসতে চাইলে প্রতিবেশিরা বাধাঁ দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষ করেছে। আজ শনিবার বিকেলে সম্পা টপ্পের লাশ কবর দেওয়া হয়েছে।

সম্পা’র ফুফু ফুলমতি টপ্প বলেন, হঠাৎ আত্মহত্যা করার কোন কারণ আমরা খুঁজে পাচ্ছি না। সে সকালে রংপুরে গিয়েছিল। ফিরে এসেছে দুপুরের দিকে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় জানান, মেয়েটির সঙ্গে রংপুরের এক ছেলের প্রেম ছিল। প্রায় তার সাথে দেখা করতে রংপুর যেত। গতকাল শুক্রবার সকালে মেয়েটি কাজের কথা বলে ওই ছেলেটির সাথে দেখা করে। রংপুরেই কোন কারণে ক্ষোভে মেয়েটি আত্মহত্যা করতে পারে।

বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রে’র ইনচার্জ কবীর হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। ইতোমধ্যে, অনেক তথ্য উদ্ধার করা হয়েছে, ব্যাপক তদন্তের জন্য সেগুলো প্রকাশ করা হচ্ছে না।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যার অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর