মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছেদ নিয়ে যা বললেন মালাইকা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খানের ভাই আরবাজ খান ও তার স্ত্রী অভিনেত্রী মালাইকা অরোরা। একটা সময় ছিলো যখন একসঙ্গে তারা হাজির হতেন সব অনুষ্ঠানে, পার্টিতে। কিন্তু হঠাৎ করে পাল্টে গেলো সেই চিত্র । এতদিনের বৈবাহিক জীবনের ইতি টানেন তারা বেশ অনেক দিন হলো।

তাদের এই সুন্দর বৈবাহিক জীবনের হুট করে ইতি টানা নিয়ে কেউ এতদিন মুখ খুলেনি। তবে সম্প্রতি মালাইকা বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুরের শোতে এসে বলেন, ‘আমরা অনেক ভেবেছি একসঙ্গে থাকার। ঝগড়া করে আলাদা থেকে দেখেছি মায়া জন্ময় কী না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমাদের জীবনে সুখ নেই। সে কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছে।’

অর্জুন কাপুরের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ‘ছাইয়া ছাইয়া’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘সবই গুজব। এসব বোকা কথা ছাড়ুন। আমরা বিয়ে করলে কাকপক্ষীও টের পাবে না। লোকে জানবে কীভাবে, যা ছড়াচ্ছে সবই রসগল্প’।

এদিকে অনুপমা চোপড়ার শোতে এসে ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ খান। তিনি বললেন, ‘আমরা দেখলাম আমাদের একসঙ্গে চলাটা এবার অসম্ভব। মত মিলছে না। তর্ক বাধছে রোজ রোজ। তাই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘সবই ঠিক ছিল আমাদের। এখনো ঠিকই আছি। আফসোস নেই কোনো কিছুর জন্য। কিন্তু সত্যি কথা বলতে মনটা একেবারে ভেঙে গেছে।’

আপনারা কি একসঙ্গে থেকে যাওয়ার শেষ চেষ্টা করে দেখেননি, উপস্থাপিকার এমন প্রশ্নের উত্তরে আরবাজ বলেন, ‘করেছি। কিন্তু হয়নি। মনে হয় জোর করে একসঙ্গে থাকা শুরু করলে আমরা জাস্ট মরে যেতাম। আমার মতে একবার ডিভোর্স হয়ে গেলে সেই জুটির ফের বিয়ে করা উচিত নয়।’

উল্লেখ, বিচ্ছেদের পর মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক তৈরি হয়েছে। অন্যদিকে আরবাজ খান জড়িয়েছেন, জর্জিয়া আন্দ্রিয়ানির নামের এক মডেলের সঙ্গে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক