মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ উপজেলা আ.লীগের আহবায়ক কমিটি বাতিল করে দ্রুত নতুন কমিটির দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল অনুষ্ঠিত আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী ছফিউল্লাহ মিয়া, যুগ্ম-আহবায়ক হানিফ মুন্সীসহ উপস্থিত সকল নেতাদের প্রতি অনাস্তা জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেই সাথে আহবায়ক কমিটিকে বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির ঘোষনা দাবি জানিয়েছেন তারা। শনিবার বিকেলে শহরের পূর্ব বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমানের অফিসে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এ আহবান জানান বক্তারা।

এ ছাড়া গ্রাম পুলিশ সদস্য ভানু চন্দ্র দাসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। দ্রুত বিচার বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন তারা। সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অধিকাংশ সদস্যরাই উপস্থিত ছিলেন বলে জানান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ।

সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম খাঁন সাজু, আলহাজ্ব মোবারক আলী চৌধূরী, গিয়াস উদ্দিন বাদল, শাহিন শিকদার, সালাহউদ্দিন, আলহাজ্ব আমির হোসেন, মতিউর রহমান সরকার, চর চারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ূব খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, সদর ইউনিয়ন আওয়াম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন মিয়া, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক রকিবুল হাফেজ রাসেল, লালপুর ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তারুয়া ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি ইদ্রিস হাসান চেয়ারম্যান, আড়াইসিধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, শরীফপুর ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি শরীফ হোসেন, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফউদ্দিন চৌধুরী, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, বন্দর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বকুল, আওয়ামী লীগ নেতা শামসু মিয়াজি, তপন বকশি, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান কবীর, মনির হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক শাহ-আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু মোসা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, ছাত্রলীগ নেতা এখলাদ শিকদার বাবুসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এস.এম তোফায়েল আলী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক