,

বাবুর্চির ভূমিকায় সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে রয়েছেন। এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একটি ম্যাচে মাঠে নেমেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। বিভিন্ন সমীকরণের কারণে প্রথম ওই ম্যাচের পর মূল একাদশে আর থাকা হচ্ছে না সাকিবের। তবে সাকিব টিম হায়দরাবাদের সঙ্গে সময়টাকে ভালোই উপভোগ করছেন।

শিডিউল অনুযায়ী শুক্রবার সাকিবদের ম্যাচ ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে সানরাইজার্স হায়দরাবাদের সব খেলোয়াড় একযোগে হয়ে গেলেন বাবুর্চি!

কাল্পনিক নয়, বাস্তবিক অর্থেই এমন ঘটনা ঘটেছে।

‘মাস্টার শেফ সানরাইজার্স হায়দরাবাদ’ শিরোনামে একটি রান্নার প্রতিযোগিতায় এদিন নেমেছিলেন সাকিবরা। সেখানে সতীর্থদের মতো সাকিবও নিয়েছিলেন পুরোদস্তুর একজন বাবুর্চির ভূমিকা।

রান্নাঘরের সেই ছবিগুলো সানরাইজার্স হায়দরাবাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ থেকে শেয়ারও করা হয়েছে।

প্রসঙ্গত, এবারের আসরে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৪ ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর