,

ইনজুরির পরও রাসেলের স্ত্রী হাল ছাড়েননি

news-image

স্পোর্টস ডেস্ক : নিজের প্রিয়জন এমন সমর্থন দিলে আর কী লাগে? কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল সবসময় এমন সমর্থন পেয়ে আসছেন তার জীবন সঙ্গিনী জেসিম লোরার কাছ থেকে। যেমন এবার রাসেল মারাত্মক ইনজুরিতে থাকার পরও হাল ছাড়েননি স্ত্রী লোরা।

স্বামীর ওপর অগাধ বিশ্বাস ছিল রাসেল পারবেনই। তাইতো ম্যাচের দিন সন্ধ্যা পর্যন্ত তার খেলা নিশ্চিত না থাকলেও ঠিকই খেলেছেন। এই ম্যাচে শেষ পাঁচ ওভারে ঝড় তুলে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ক্যারিবীয় অলরাউন্ডার।

রাসেলের স্ত্রী এই ক্যামিও ইনিংসের কথা বলতে গিয়ে জানান, ‘বুধবার রাতে ওর চোট লাগার পরেও আমি আস্থা হারাইনি। বিশ্বাস করেছিলাম রাসেল খেলবে। এর আগেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একই জায়গায় আঘাত পেয়েছিল। তখনো বিশ্বাস করেছিলাম ও খেল‌বে। এবারও অন্যথা হয়নি।’

গত রাতে রাসেলের দল কলাকাতা নাইট রাইডার্স ১০ রানে হারে কোহলির আরসিভির কাছে। রাসেল এই ম্যাচে ২৫ বলে ৬৫ রান করেন। যার মধ্যে ছিল ৯টি ছক্কার মার।

কী করে এত দ্রুত ফিট হলেন রাসেল? জেসিমের উত্তর, ‘কাল রাত আড়াইটায় জিম করতে গিয়েছিল। সেই ভিডিও রয়েছে। যে মানুষটি মাঝরাতে জিমে কসরত করতে পারে, সে সব করতে পারে। কেকেআরকে ম্যাচ জেতানোর জেদ ওর মধ্যে কাজ করেছিল। তাই দ্রুত সুস্থ হয়ে গিয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর