,

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিশারত আলী বিশু (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বিশু শিবগঞ্জ উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার তৈমুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজনের একটি দল ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পিঠে গুলি লেগে গুরুতর আহত হয় বিশু।

পরে সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার সময় ১৬৮ আর্ন্তজাতিক সীমান্ত পিলার এলাকায় বিশু মারা যায়। এ সময় তার লাশ ফেলে সহযোগীরা পালিয়ে যায়।

আজ শনিবার সকালে স্থানীয়রা বিশুর মৃতদেহ একটি ধানখেতে পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের খবর দেয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, ‘ধানখেতে একটি লাশ পড়ে থাকার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর