,

নাসিরনগরে আটক বিরল প্রজাতির বন্যপ্রাণি তক্ষক অবমুক্ত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) : বিক্রেতার কাছ থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির বন্যপ্রাণি ‘তক্ষক’টি অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার বিকালে স্থানীয় সরকারি ডিগ্রী কলেজ এলাকায় এ প্রাণিটিকে অবমুক্ত করেন ফরেস্টার আবদুস সালাম। এ সময় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাজেদুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম,সাব-ইন্সপেক্টর কাওসার হোসেন,রিপন চক্রবর্তীসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত বুধবার রাতে বিরল প্রজাতির বন্যপ্রাণি ‘তক্ষক’ বিক্রি করতে গিয়ে উপজেলা সদরের কলেজ মোড়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে উপজেলার ধনকুড়া গ্রামের জারু মিয়ার ছেলে আঙ্গুর মিয়া(৪০)।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২-এর ৩৫/৪১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার আঙ্গুর মিয়াকে জেলহাজতে প্রেরণ করলেও ‘তক্ষক’টি থানার হেফাজতেই থাকে। আজ শুক্রবার বিজ্ঞ আদালতের আদেশ ১নং,স্মারক নং ৫৫ মূলে বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তর আইন ৩৫/৪১ এর ৯ ধারা মোতাবেক থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাজেদুর রহমান ফরেস্টার মোঃ আব্দুস সালামের কাছে এ তক্ষকটি হস্তান্তর করেন।পরে তিনি স্থানীয় সরকারি ডিগ্রী কলেজ এলাকায় এ প্রাণিটিকে অবমুক্ত করেন।

ফরেষ্টার মোঃ আব্দুস সালাম জানান,তক্ষকটি কিছুটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তবে স্বাস্থ্যগত কোন ঝুঁকির সম্ভাবনা নেই। এটি প্রায় ৯ ইঞ্চি লম্বা ও ১৫০ গ্রাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ