,

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুর, আহত ৪

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা এলাকায় পণ্যবোঝাই ট্রাকচাপায় মো. হানিফ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হানিফ জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দরুইন গ্রামের মোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন। এরা হলেন- নিহত হানিফের বাবা মোরশেদ আলম (৩০) ও মা নাজমা বেগম (২৫), মিলন মিয়া (২৮) এবং রাশেদা বেগম (৩৫)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নারায়াণ চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে হানিফ তার বাবা-মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসছিল। পথিমধ্যে রাধিকা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর