,

ঝিনাইদহে গুলি করে আ’লীগ কর্মীকে হত্যা

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে আওয়ামী লীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জামিরুল ইসলাম (৪৬) ঝিনাইদহ সদর উপজেলার মুধহাটি ইউনিয়নের কামতা-মীর্জাপুর গ্রামের মৃত মজনু বিশ্বাসের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার কুবিরখালী গ্রামের খালপাড়ার রাস্তার ওপর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এ খবর নিশ্চিত করেছেন গোপালপুর পুলিশ ক্যাম্পের এএস আই রাজু আহম্মেদ।

তিনি জানান, নিহত ব্যক্তি স্থানীয় চন্ডিপুর বাজার থেকে মোটরসাইকেল চড়ে নিজ বাড়ি কামতা-মীর্জাপুর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার বুকে ও মাথায় দুইটি গুলি লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত জামিরুল একজন হার্ডওয়ার ব্যবসায়ী এবং স্থানীয় আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন বলে জানায় পুলিশ ।

স্থানীয়রা জানান, এর আগে সে জামায়াত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। গত ৩ বছর আগে সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়। সরকারি দলে যোগদানে পর থেকে সে বেপরোয়া হয়ে উঠে। তার ভয়ে এলাকার মানুষ টটস্থ ছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানসহ পদস্থরা অবস্থান করছেন। প্রাথমিক ভাবে এ হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর