,

বিয়ের ছবি তুলতে গিয়ে পানিতেই পড়ে গেলেন দম্পতি

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের ছবি তুলতে গিয়ে শখের বশে কত কিছুই না করেন নবদম্পতিরা। এর মধ্য অন্যতম হলো নানাভাবে ছবি তোলা। ভারতের কেরালার এই নবদম্পতিও নৌকায় চড়ে একটু অন্য রকম করে ছবি তুলতে গিয়েছিলেন এক নদীতে। আর তা করতে গিয়েই ঘটেছে বিপত্তি!

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের কেরালায় এ ঘটনা ঘটেছে। একটি ডিঙিনৌকায় বসে মাথায় কলাপাতা ধরে ছবি তুলে নিজেদের বিয়ের স্মৃতি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিজিন ও শিল্পা নামের বর–কনে। মুহূর্তটিকে ক্যামেরায় ধরে রাখতে প্রস্তুত ছিল বিয়ের ছবি তোলার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানও। পরিকল্পনা ছিল, বর–কনে দুজন দুজনের চোখে চোখ রাখামাত্রই ছবিটি উঠবে। কিন্তু বিধি বাম। চোখে চোখ রাখামাত্রই নৌকা উল্টে বর–কনে দুজনেই পড়ে গেলেন নদীতে! সেই দৃশ্য ধরাও পড়ে ক্যামেরায়। পরে সেই ভিডিও চিত্র অনলাইনে শেয়ার করে ছবি তোলার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানটি।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও চিত্র শেয়ার করা হয়। এরপর সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে শুধু ফেসবুকেই ভিডিওটি দেখা হয়েছে দুই লাখের বেশি বার।

ছবি তোলার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, ইচ্ছে করেই এমন কাজ করেছেন তাঁরা! আগে থেকেই নাকি ঠিক করা ছিল যে বর–কনে যখন একে অন্যের দিকে তাকাবেন, তখনই নৌকা নাড়িয়ে দেবেন তাঁরা। বর–কনের কেউই অবশ্য এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না। সেই মুখপাত্র বলেন, ‘আমাদের প্রধান চিত্রগ্রাহক ও স্টুডিওর মালিক রয় লরেন্সের মাথায় হুট করেই এই বুদ্ধি আসে। নবদম্পতিকে জানতে না দিয়ে ছবি তোলার একদম আগ মুহূর্তে এই পরিকল্পনা করি আমরা।’

তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাগ নয়, বরং বর–কনে দুজনই মজা পেয়েছেন বলেও জানিয়েছে ছবি তোলার দায়িত্ব পাওয়া সেই প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর