,

শেখ হাসিনার সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এর কারণেই দুর্নীতিবাজদের সাজা হচ্ছে বলেও জানান তিনি।

‘বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে’-বিএনপি নেতা রহুল কবির রিজভীর এমন মন্তব্যের প্রেক্ষিতে আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দিয়েছেন, পরের উচ্চ আদালতে আপিল করলে আদালত সাজা ৫ থেকে বাড়িয়ে ১০ বছর করে দেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ আমি খুঁজে পাই না।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা-খান, কসবা-আখাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন প্রমুখ। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর