,

প্রতিবন্ধী বাবুল হাত ও মুখের সাহায্যে এইচএসসি পরীক্ষা দিচ্ছে

news-image

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : বাবুল হোসেনের জন্মগতভাবে হাত দুটি বাঁকা এবং সে হাতেও নেই তেমন একটা শক্তি। শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে লেখাপড়া চালাচ্ছে সে। কোন ধরনের বাধা তাকে শিক্ষা থেকে দূরে রাখতে পারেনি। তাই এই বছর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলিমুদ্দিন সরকারী কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে সে।

জানা গেছে, হাত ও মুখের সহযোগিতায় কলম আকড়ে ধরে এইচএসসি পরীক্ষা দিচ্ছে রাসেল।

এর আগে এভাবেই পরীক্ষা দিয়ে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৪ নম্বর কুচলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পাশ করেন রাসেল। এর পর ২০১৪ সালে মোমিনপুর কুচলিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ২.৫০ পেয়ে কৃতকার্য হন। এ ছাড়াও ওই স্কুল থেকেই ২০১৮সালে এসএসসি পরীক্ষা পাশ করেন। জিপিএ পান ৩.৫০।

আরো জানা গেছে, বাবুল পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের আব্দুল করিমের ছোট ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট সে।

গত মঙ্গলবার হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, অন্যান্য সাধারণ পরীক্ষার্থীদের সাথে সিট বেঞ্চে বসে হাত ও মুখের সাহায্য নিয়ে কলম আকড়ে ধরে হিসাব বিজ্ঞান পরীক্ষা দিচ্ছে বাবুল।

পরীক্ষা কেন্দ্র সচিব রেজাউল করিম প্রধান জুয়েল বলেন, বাবুলসহ আমার এ কেন্দ্রে মোট তিনজন প্রতিবন্ধী পরিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিবন্ধী হিসাবে তাদের বিশেষ সুবিধার আশ্বাস দেওয়া হলেও তারা অন্যান্য সাধারণ পরীক্ষার্থীর ন্যায় যথাযত নিয়মেই পরীক্ষা দিচ্ছে।

এ বিষয়ে বাবুল হোসেন বলেন, জন্মগত ভাবে আমার হাত দুটা এবং হাতের আঙ্গুলগুলো বাঁকা। তাই আমি হাত ও মুখের সহযোগিতায় কলম আকঁড়ে ধরে পরীক্ষা দিচ্ছি। আমার বাবা একজন কৃষক। উচ্চ শিক্ষা অর্জন করে সরকারি চাকরি করে দেশ ও দেশের সেবা করতে চাই । দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। এজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

বড়খাতা পাবলিক টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ জাহিদ হোসেন জানান, বাবুল প্রতিবন্ধী হলেও মেধাবী। ক্লাস পরীক্ষায় তার ফলাফল সন্তষ্টজনক ছিল। আশা করি এইচএসসি পরীক্ষায় সে ভাল ফলাফল করবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো