,

নুসরাত হত্যা : আর্থিক লেনদেন অনুসন্ধানে সিআইডি

news-image

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ‘মানি লন্ডারিং’ এর সংশ্লিষ্টতা অনুসন্ধানে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট। হত্যাকাণ্ডে কোনো আর্থিক লেনদেন ছিল কি না কিংবা কে বা কারা টাকা দিয়েছে -এসব জানতে কাজ শুরু করছেন কর্মকর্তরা।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে সিআইডির সিনিয়র সহকারী বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ডে মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে কি না তা অনুসন্ধানে কাজ করবে সিআইডি। হত্যাকাণ্ডে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। সিআইডি এই অর্থের উৎস কিংবা অর্থের যোগানদাতা থাকলে তার খোঁজ করবে।’

হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর