,

কপালে বন্দুক ঠেকিয়ে সাবেক প্রেমিক কনেকে নিয়ে পালাল!

news-image

অনলাইন ডেস্ক : বিয়ের পর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন কনে। ঠিক সেই সময় তার কপালে বন্দুক ঠেকিয়ে কনেকে নিয়ে পালিয়েছে এক সাবেক প্রেমিক। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের শিকর জেলায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার নাগওয়া গ্রামের দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয় হানসা কানওয়ার এবং তার বড় বোন সোনু কানওয়ারের। অভিযোগ, বিয়ের পরদিন বুধবার গাড়ি করে কনের বাড়ি থেকে বেরোনোর পরই একদল যুবক তাদের ওপর আক্রমণ করে হানসাকে অপরহরণ করে নিয়ে যায়। ওই সময় তাদের বাধা দিয়েছিল হানসার বোন সোনু। সে সময় তাকেও প্রচণ্ড মারধর করা হয়।

বৃহস্পতিবার দেশটির পুলিশ জানায়, কনের বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে শিকরের রামবক্সপুরায় ঘটনাটি ঘটে। এ সময় হানসার সাবেক প্রেমিক অঙ্কিত সেওদাও উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এই ঘটনার পর বিএসপি বিধায়ক রাজেন্দ্রসিং গুধার নেতৃত্বে কয়েকশো জনতা মিলে বিক্ষোভ করে ওই অঞ্চলে। ওই বিধায়ক বলেন, ‘যতক্ষণ না অভিযুক্তকে গ্রেপ্তার করে ওই কনেকে উদ্ধার করা হচ্ছে, ততক্ষণ আমরা এই এলাকার প্রশাসনিক কর্মকর্তার বাসভবনের সামনে বিক্ষোভ করব।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো